আশুগঞ্জে পুলিশের নৌকাডুবি, দুই সদস্য আহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে পুলিশকে বহন করা নৌকা পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, দু'টি নৌকার ধাক্কায় পানিতে পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনায় পুলিশের একটি রাইফেল ও একটি শটগান পানিতে হারিয়ে গেছে। এখনও নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান আশুগঞ্জ থানার ওসি মো. সেলিম উদ্দিন। 
 
আহতরা হলেন- আশুগঞ্জ থানার কনস্টেবল আব্দুল মান্নান (৪৫) ও হুমায়ুন কবীর (৪৬) ।
 
ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে তাজপুর এলাকায় পুলিশের টহল নৌকাকে আরেকটি নৌকা ধাক্কা দেয়। এতে পুলিশের নৌকাটি ডুবে গেলে এক এসআই ও কনস্টেবল সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা অপর দুই কনস্টেবলকে উদ্ধার করে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।