কুমিল্লায় ভারতীয় মাদক-শাড়ি আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৬
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, শাড়ি ও মালামাল আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আটক করা হয়। শুক্রবার দুপুরে এসব মালামাল ও মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। 
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ১০ বিজিবি’র একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী চাঁনপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় উন্নতমানের ভারতীয় ২৫৮টি শাড়ি আটক করা হয়। 
 
এছাড়া একই রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি, গাঁজা, বিয়ার, গার্মেন্টস সামগ্রী আটক করা হয়। 
 
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান-পিবিজিএম জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মূল্য ৪৪ লাখ ২ হাজার ৫শ টাকা।