ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও নাইট রাইডার্স

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর সবচেয়ে জনপ্রিয় দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।  ইতোমধ্যে দুবার শিরোপা জয় করা দলটি অন্যতম সফলও।
 
এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কলকাতা নাইট রাইডার্সের নামে আরো একটি দলের মালিক হলেন বলিউড বাদশাহ শাহরুখ।  আর দলটির নামও রাখা হয়েছে ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’।
 
নতুন দল কিনে দারুণ উচ্ছ্বসিত শাহরুখ খান।  তিনি বলেন, 'ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।  আমরা চেষ্টা করব সেই ঐতিহ্যকে ধরে রাখার।'