অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তৃতীয় স্থান নির্ধারণী

টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৫
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে হারার পরে ফতুল্লায় তৃতীয় স্থানের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।
 
বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের কাছে তিন উইকেটে হারলে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। স্বপ্নযাত্রা থমকে যায় মেহেদি হাসান মিরাজের দলের। অন্যদিকে প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৯৭ রানের বড় ব্যবধানে হারে লঙ্কানরা।
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিকেও বেশ গুরুত্ব দিয়েই বিবেচনা করছে বাংলাদেশ। কারণ, এর আগের কোনো বিশ্বকাপে বাংলাদেশের যুব দল সেমিফাইনাল পর্যন্ত  পৌঁছাতে পারেনি। ২০০৬ সালের যুব বিশ্বকাপে মুশফিক-সাকিব-তামিমরা পঞ্চম হয়েছিলেন। দীর্ঘসময় ধরে এটিই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। কিন্তু ইতিহাস গড়ে সেমি পর্যন্ত তো গিয়েছে মেহেদির দল। তাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে।