রাজশাহীতে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর ভদ্রামোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর রেলওয়ে কলোনির কোম্পানি কমান্ডার কেবিএম মোবাচ্ছের রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে- সন্ধ্যায় নগরীর ভদ্রা মোড় এলাকায় মাসুদ রানা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাবের বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদকে নয়শ’ ৯২ পিস ইয়াবাসহ আটক করা হয়। বর্তমানে তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
