গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২৮
গাজীপুরের কালিয়াকৈরে বাইপাস এলাকা থেকে ইয়াবাসহ জালাল উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বাইপাস সাহেব বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। আটক জালাল কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামের মৃত সবদুল মিয়ার ছেলে।  
 
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে জালাল উদ্দিনকে আটক করে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
এ ব্যাপারে তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।