কক্সবাজার শহরে সাইফুল ইসলাম প্রকাশ সাবু নামে হত্যা মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে দক্ষিণ রুমালিয়ারছড়া থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার জালাল আহমদের ছেলে।
কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গত রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হচ্ছে।
