প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় আত্মহত্যা করেছেন নাজমা আক্তার (১৮) নামের এক তরুণী।
শুক্রবার দিবাগত রাত ৮টায় কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখারী গ্রামে এ ঘটনা ঘটে। ওই তরুণী একই এলাকার আব্দুর শুক্কুরের মেয়ে।
নাজমার বাবা জানান, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি একজনকে ভালোবাসতেন। বিয়ের বিষয়টি মেনে নিতে পারেননি তার মেয়ে। এ কারণেই তাদের ওপর অভিমান আত্মহত্যা করেছেন নাজমা।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি আনতে না পারলে শনিবার লাশ ময়না তদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
