গাইবান্ধায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেফতারকৃতরা চুরি-ডাকাতি-ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি।
