কবি কায়সুল হক আর নেই

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৮
 
কবি কায়সুল হক আর নেই। শনিবার সকালে রাজধানীর গুলশানের উপশম হেলথ পয়েন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
 
কায়সুল হকের পরিবার জানিয়েছে, এশার নামাজের পর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হতে পারে।
 
তারা জানান, কিছুদিন আগে হৃদরোগের কারণে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়।