নগরকান্দায় দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৩
ফরিদপুরের নগরকান্দার খেলা ঘরের পরিচালক ও ফুলসুতি ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের ফরিদুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। 
 
জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাথরুমের ভেন্টিলেটার ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের লোকজন চিৎকার দিলে তাদের হাত-পা বেঁধে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতেরা ঘরে থাকা নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নির্বিগ্নে পালিয়ে যায়। 
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফছার উদ্দিন বলেন, 'অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'