ভোলার ভেদুরিয়া ঘাট এলাকায় ঘন কুয়াশার কারণে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চ ডুবে গেছে। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলি-১১ লঞ্চের ধাক্কায় ভেদুরিয়া ঘাটের কাছে অবস্থানরত ভোলা-বরিশাল রুটের লঞ্চ এমএল সোহাগী যায়। এতে সোহাগীর চার নাবিক আহত হন।
সোহাগীর মাস্টার মো. কামরুজ্জামান জানান, ফজরের নামাজ আদায় করার সময় বিকট শব্দে তার লঞ্চটি কেঁপে ওঠে। এতে আমিসহ চারজন আহত হই।
কর্ণফুলি-১১-এর পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ঘন কুয়াশার এই দুর্ঘটনা ঘটেছে।
