মিঠাপুকুরে ২ গাঁজা ব্যবসায়ির কারাদণ্ড

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২০
 
রংপুরের মিঠাপুকুরে ২ গাঁজা ব্যবসায়ির ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন-অর-রশীদ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- চিথলী মধ্যপাড়া গ্রামের সুশীল চন্দ্র বর্মন (৬৫) ও শ্রী কৃষ্ণ চন্দ্র বর্মন (৪৫)।
 
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চিথলী মধ্যপাড়া গ্রামের সুশীল চন্দ্র বর্মন ও কৃষ্ণ চন্দ্র বর্মন দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সুশীল চন্দ্র বর্মন ও কৃষ্ণ চন্দ্র বর্মনকে আটক করে মাদকদ্রব্য অধিদফতর।
 
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালের ২৬ ধারায় ওই ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।