পঞ্চগড়ের নতুনহাট বাজারে আগুনে দোকান ভস্মিভূত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৪
 
জেলার বোদা উপজেলার নতুনহাট বাজারে সংঘঠিত অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তত্পরতায় রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকান। শনিবার ভোররাতে বিদ্যুতের সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আগুনে বাজারের সাতটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 

বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, অগ্নিকান্ডে বাজারের ৬/৭টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।