উত্তরার কার্ডিও কেয়ার হাসপাতালে ভুল চিকিত্সায় সাজু ম্রং (২০) নামে এক আদিবাসী মারা গেছেন। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মৃত সাজুর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কালা কুমার গ্রামে। সে প্রাণ আর এফ এল গ্রুপে কালীগঞ্জ থানার বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
জনা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উত্তরার কার্ডিও কেয়ার স্পেশালাইজড ও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। মাথা ও কোমরে আঘাতপ্রাপ্ত অবস্থায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাজুকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি উত্তরার কার্ডিও কেয়ার হাসপাতালে রেখে চলে যান। খবর পেয়ে তারা স্বজনরা হাসপাতালে আসেন। তখন সাজুর অবস্থা আশঙ্কাজনক ছিল না।
অভিযোগ আসে, এ সময় হাসপাতালে কর্তব্যরত কোনো চিকিত্সক ছিলেন না। ঔষধের গুণাগুণ বিচার না করেই এবং কোন রকম পরিক্ষা নিরীক্ষা ছাড়াই কর্তব্যরত নার্সরা তাকে বারবার বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়েছেন জানান নিহতের বড় ভাই রাজু ।
তিনি আরো জানান, তাছাড়া সাজুর অবস্থা গুরুতর না হলেও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তারপর থেকে না জেনে মাত্রারিক্তি বিভিন্ন ঔষধ সেবনের ফলে বিষক্রিয়ায় সাজুর মৃত্যু হয় বলে স্বজনরা জোর অভিযোগ জানায়।
বাংলাদেশ গাড়ো ছাত্র সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ জানান, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাজুর মৃত্যু হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল চিকিত্সায় রাজু মৃত্যু হওয়ার অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ডা.আব্দুল সাহারিয়ার, মনির (দালাল) ও ম্যানেজার মামুকে গ্রেফতার করে শনিবার সকালে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
