ফসলের লাভজনক দাম ও ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালুসহ বিভিন্ন দাবিতে শনিবার গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করা হয়।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক সমিতি সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টার দিকে ৩০০ শতাধিক কৃষক-ক্ষেতমজুর বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রূপারবাজারে অবস্থিত ঘাগোয়া ইউপি কার্যালয় চত্বরে গিয়ে অবস্থান গ্রহণ করেন। এ সময় ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর ম-লের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, জেলা নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক নেতা ছাদেকুল ইসলাম, সন্তোষ বর্মণ, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান দুদু, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়ন নেতা শরীফুল ইসলাম শরীফ প্রমুখ।
