পঞ্চগড়ে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৬
পঞ্চগড় জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
এ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি মো. তাজিরুল ইসলাম তাজুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।