হকিতে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ পুরুষ দল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৭
 
ভারতের গুয়াহাটি ও শিলং-এ চলমান ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে হকি ডিসিপ্লিনে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুরুষ দল। ব্রোঞ্জ জয়ের ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর ভারতকে ১-০ গোলে হারিয়ে এই ডিসিপ্লিনে স্বর্ণ জয় করেছে পাকিস্তান।
 
গত রাতে গুয়াহাটির মওলানা এমডি তাইবুল্লাহ হকি স্টেডিয়াামে অনুষ্টিত ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইসলাম। এরপর ২৪ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুন করেন কিশা।
 
অবশ্য দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কিছুক্ষণ পর একটি গোল পরিশোধ ব্যবধান কমায় শ্রীলঙ্কা। কিন্তু এরপর আর গোল করতে পারেনি তারা। উল্টো বাংলাদেশ আরো দুই গোল করে বসে। ৫৫ মিনিটে দাস ও ৬৯ মিনিটে পেনাল্টি থেকে রহমান গোল করেন। বাসস।