ফুলপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাইচাপুর  গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল কাদির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুরে ইরি-বোরো ধান ক্ষেতে বৈদ্যতিক পাম্প দিয়ে সেচ দেয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।