লা লিগায় মাসের সেরা খেলোয়ার মেসি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪
 
বিশ্বেসর সেরা খেলোয়ার বলা হয় তাকে। অথচ লা লিগার মাসিক সেরা খেলোয়ারের খেতাবটা অধরাই থেকে গেছে বার্সেলোনার তারকা খেলোয়ার লিওনেল মেসির। শেষ পর্যন্ত লা লিগায় মাসের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জানুয়ারি মাসে দুর্দান্ত ফর্মে থেকে নির্বাচিত হয়েছেন লা লিগায় মাসের সেরা খেলোয়ার।
 
এ বছরের শুরু থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সের জন্য জানুয়ারি মাসের সেরার স্বীকৃতি পেলেন মেসি।
 
গত মাসে স্পেনের শীর্ষ এই লিগে ৬ ম্যাচ খেলে মোট ৬টি গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এর মধ্যে গত ৯ জানুয়ারি গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। একটি করে গোল করেন আথলেতিক বিলবাও, মালাগা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
 
২০১৩ সালের সেপ্টেম্বরে এই পুরস্কার দেওয়া শুরুর পর থেকে বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এটি পেলেন মেসি। গত নভেম্বরে বার্সেলোনার প্রথম কোনো ফুটবলার হিসেবে পুরস্কারটি জেতেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন। বিডি নিউজ।