বিনা টিকিটে রেলভ্রমণ: ভৈরবে ৫৫৬ জনকে জরিমানা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০২
বিনা টিকেটে রেলভ্রমণ করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে ৫৫৬ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ১৯ হাজার ৪২৫ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টিকেট ছাড়া ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
 
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহাদাৎ আলী জানান, মহানগর প্রভাতি, এগারো সিন্দুর, চট্টলা, উপকূল এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন থেকে যাত্রী নামলে তাদের টিকেট চেক করা হয়। টিকেট ছাড়া ভ্রমণ করা ৫৫৬ জন যাত্রীদের কাছ থেকে এক লাখ ১৯ হাজার ৪২৫ টাকা জরিমানা আদায় করা হয়।