কাহালুতে আদর্শ বীজতলা কৃষকের ব্যাপক সাড়া

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:২১
আসন্ন বোরো মৌসুমে বগুড়ার কাহালু’র উলট্ট পৌর ব্লকে বোরো ধান চাষের জন্য উপজেলা কৃষি বিভাগের পরামর্শে তৈরি করা আদর্শ বীজতলা এলাকার কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
 
আদর্শ বীজতলার বৈশিষ্ট্য হলো, প্রতিটি বীজতলায় ৩৫ থেকে ৫০ সে:মিঃ ফাঁকা নালা রাখা হয়। আর এ নালার মধ্য দিয়ে কৃষক তার সুবিধা মতো আগাছা পরিষ্কার, নিড়ানি, সার ও কীটনাশক প্রয়োগসহ পানি ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে।
 
কাহালু উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার প্রবীন্দ্রনাথ সরকার কাহালু পৌর এলাকার উলট্ট মধ্যপাড়া মাঠে আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের  ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন। আর তার পরামর্শে ২০ জন কৃষক এ আদর্শ বীজতলা তৈরি করেন। আদর্শ বীজতলায় সার প্রয়োগ বা নিড়ানির সময় কোনো চারা নষ্ট হয় না তাই  এ বীজতলা বর্তমানে কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।