পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে আহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৬
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর-হরিরামপুর সড়কে পুলিশের কাছে থেকে পালাতে গিয়ে আহসান আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় এস আই রফিক ও কনস্টেবল আব্দুল লতিফ তাকে ধরতে গিয়ে গুরুতর আহত হন। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সদর থানার এস আই রফিকরে নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে ২ বোতল ফেন্সিডিলসহ আহসান আলীকে আটক করে মোটরসাইকেল যোগে থানার উদ্দেশ্যে রওয়ানা দেয়। আহসান আলী দুই পুলিশের মাঝে বসে ছিলেন। পরে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আহত হন।