চট্টগ্রামে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪২
চট্টগ্রামের কালামিয়া বাজার থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ফোরকান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
 
ফোরকানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খন্দকার পাড়ায়।
 
এটিএসআই সাইফুদ্দিন হাওলাদার জানান, কালামিয়া বাজারে ফোরকান নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।