দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৯
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জুগারচরে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
 
তিনি জানান, মহাসড়কের জুগারচর এলাকার ১৬ নম্বর ব্রিজের কাছে সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে টাঙ্গাইল মুখী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার নীলফামারির দোহার উপজেলার আক্কাস আলীর ছেলে জুলফিকার আলী ঘটনাস্থলেই নিহত হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি উদ্ধার করা হয়েছে।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।