এটিএম বুথে বিশেষ যন্ত্র বসিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির করে ক্লোন কার্ড বানিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে মামলাটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে। মামলা পর তদন্তও শুরু করেছে পুলিশ। এজাহারের সঙ্গে বুথের কিছু ভিডিও ফুটেজ দিয়েছে তারা।
বনানী থানার ওসি মো. সালাউদ্দিন খান জানান, বনানী এলাকায় ইউসিবির কিছু এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের গোপনীয় তথ্য চুরি করা হয়েছে।
এরপর ক্লোন কার্ড বানিয়ে সেটি থেকে গ্রাহকের অজান্তে অন্য ব্যাংকের বুথ থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়া হয়েছে। এই ঘটনায় ইবিএলের কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সুবিধা বন্ধ রাখা হয়েছে।
