ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা সাড়ে ১১ টা থেকে এ অবরোধ শুরু হয়।
জানা গেছে, এই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিচারের দাবিতে তারা এ অবরোধ করছে। এতে রাস্তার দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকারীরা ওই স্থানে একটি পথচারী সেতু ও যাত্রী ছাউনি করার দাবি করেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল জানান, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।’
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় মহাসড়ক পারাপারের সময় একটি বালিবাহী ট্রাকের ধাক্কায় মাহমুদা আক্তার ঘটনাস্থলে মারা যায়।
