ময়মনসিংহ-উত্তরবঙ্গ মহাসড়কের মুক্তাগাছার গাবতলী কালিবাড়ি এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। রবিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. আজাহার জানান, আহত দুইজনের মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আহত ৪ জনকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
