‘মরিনহোর সঙ্গে আমার কথা হয়নি’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৯
সান্ডারল্যান্ড এর বিপক্ষে প্রিমিয়ার লিগে ২-১ গোলে হারের পরে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গালের চাকরি সুতোয় ঝুলছে। এই অবস্থায় তার স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকা হোসে মরিনহোর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে কী না এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে। 
 
বার্সেলোনার কোচ থাকার সময়ে ফন গালের শিষ্য ছিলেন হোসে মরিনহো। কিন্তু সেই হোসে মরিনহোই তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে। ফন গালকে নিয়মিত এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে সাবেক শিষ্যর সঙ্গে এই বিষয়ে তার কথা হয়েছে কী না। এই প্রসঙ্গে বলেন, আমি মনে করি না হোসে মরিনহো আমার সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলবে। ফুটবল বিশ্বে এমনটি হয় না এবং আমিও তাকে এই বিষয়ে কথা বলবো না। গোল.কম।