ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে রবিবার দুপুরে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মা শামিনা আক্তার (২২) ও তার একমাত্র পুত্র অর্ক (৩) নিহত হয়েছেন।
জানা গেছে, ওমান প্রবাসী মাহফুজুর রহমান সম্প্রতি বাড়িতে স্ত্রীর কাছে টাকা পাঠায় পুরাতন মাটির ঘর ভেঙ্গে দালান ঘর নির্মাণ করার জন্য। দালান ঘর নির্মাণের উদ্দেশ্যে কয়েকদিন আগে মাটির পুরাতন ঘরের টিনের চাল খুলে ফেলা হয়। বৃষ্টিতে ভিজে মাটির দেয়াল নরম হয়ে যায়। রবিবার দুপুর ১টার দিকে মাটির দেয়াল ঘেঁষে খেলা করছিল শিশু অর্ক। দুর্ঘটনার সম্ভাবনা দেখে শিশুপুত্র অর্ককে আনতে গিয়ে মা-ছেলে দেয়ালের নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু অর্ক মারা যায়। এলাকাবাসী শামিনা আক্তারকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
