ব্যবসায়ী হত্যা মামলায় যাবজ্জীবন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৩৮
মেহেরপুরে ব্যবসায়ী হারুন অর রশিদ হত্যা মামলায় রহমান আলী (৪৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি.এম মূসা রবিবার বিকালে এ রায় দেন। 
 
মামলার বিবরনে জানা যায়, ২০০৮ সালের ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্যাবসায়ী হারুন আর রশিদকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রহমান আলীসহ তার লোকজন। রাতেই হলদেপাড়া মাঠে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সুরুরজ আলী বাদি হয়ে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোহম্মদ ওই ৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হারুর আর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের খালাশ প্রদান করেন আদালত। 
 
মামলায় রাষ্ট্র পক্ষের অতিরিক্ত আইনজীবী অ্যাডভোকেট কাজী শহিদ। বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন ও  ইব্রাহীম শাহিন।