যশোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৪
যশোরের বাঘারপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
যশোরের বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক পান্নু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। 
 
আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।