মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মুরশিদা মেজবাহ (১২) নামের এক স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে আটক করা হয়।
আটক মেজবাহ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুলা গ্রামের এস এম মেজবাহ উদ্দিনের মেয়ে। সে ওই বাসে করে ঢাকা আসছিল।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
