অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৭

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৮
ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার খিলগাতি থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
এ সময় পুলিশ ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করেছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- রনি (৩০), আনারুল (২০), রনি (২০), নাদিম (১৯), বাবু (২০), ইমন (২০), রাজন (২২)।
 
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের চক্রের একজনকে দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জের সিএনজি চালিত অটোরিকশাটি ভাড়া নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মুক্তাগাছায় নিয়ে যায়। খিলগাতি এলাকায় গেলে সিএনজি চালক আলামানি টের পেয়ে চিৎকার শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে আরো ৩জন সহযোগী তাদের ব্যবহৃত আরেকটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। 
 
এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।