নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩২
 
নাটোরের লালপুরে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের প্রবেশ মুখে এই দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতযান এক্সপ্রেস স্টেশনে প্রবেশের ২/৩ মিনিট আগে মাত্র কয়েক আগে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। ফলে সামান্যের জন্য সিল্কটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়নি।
 
IMG0
 
আব্দুলপুর স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী-ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ক্রসিং ও জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের লাইন ক্লিয়ার দেওয়া ছিল না। সিগনাল উপেক্ষা করে ট্রেনটি চলতে গিয়ে ব্রডগেজ লাইনে ঢুকে পড়ে।
 
ট্রেন লাইন চ্যুতির ব্যাপারে দুর্ঘটনা কবলিত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চালক একে জিলানী বলেন, সিগনাল দেয়া থাকলেও ট্রেনটি ব্রডগেজ লাইনে ঢোকার সাথে সাথেই থামিয়ে দিয়েছি ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটির উদ্ধার কার্যক্রম চলছিল।