নীলফামারীতে ৮ জামায়াত নেতা কারাগারে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৭
২০১৩ সালের ১৪ই ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার রামগঞ্জ হাটে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা ও হত্যা মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খায়রুল আনাম, নীলফামারী সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
রবিবার নীলফামারী সদর আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন জানালে, বিচারক মো. সামিউল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 
 
উল্লেখ্য যে, ওই হামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীসহ ৫জন নিহত হয়। এ ঘটনায় ততকালীন নীলফামারী থানার ওসি (তদন্ত) বাবুল আকতার বাদি হয়ে ১৮ দলীয় জোটের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।