নাটোরে ‘দ্রুতযান’ লাইনচ্যুত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৫
নাটোরের লালপুরে দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি দিনাজপুরের দিকে যাচ্ছিল।দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
 
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে। 
 
স্টেশন মাস্টার মারফিন হোসেন বলেন, দুর্ঘটনার কারণে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ডাবল লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল হচ্ছে।
 
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এলে ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার শুরু হবে বলে তিনি জানান।