আজ ১৫ ফেব্রুয়ারি। বেনাপোল ট্রাজেডির দ্বিতীয় বছর। ২০১৪ সালে ১৫ ফেব্রুয়ারি এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। আহত হয় ৪৭ শিক্ষার্থী।
তাদের স্মরণে বেনাপোল পৌর সভার উদ্যোগে আজ সকালে বন্দর নগরী বেনাপোলে একটি শোক র্যালী, স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালটি বেনাপোলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর নেতৃত্ব দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি শিক্ষা সফরে মুজিব নগরে বার্ষিক বনভোজন শেষে চৌগাছা হয়ে বেনাপোল ফেরার পথে ঝাউতলা কাঁদবিলা পুকুর পাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় এসব শিশু শিক্ষার্থীরা।
