অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব শফির উপাখ্যান ‘প্রেমের জন্য’। ‘দেবতাতুল্য: প্যারিস-হেলেন’, ‘প্রেমের পুণ্য প্রতীক: লাইলি-মজনু’, ‘শোকে অনির্বাণ: ভিক্টোরিয়া-আলবার্ট’সহ বিশ্বের অমর ৩৫টি প্রেমকাহিনীর সার্থক সংকলন ‘প্রেমের জন্য’ উপাখ্যান। গ্রন্থটি প্রকাশ করেছে ‘বেহুলাবাংলা প্রকাশন’।
আদি থেকেই প্রেম, সুন্দর ও সাবলীল সম্পর্কগুলোর একটি। প্রেমে পড়েনি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। মানুষের মনের দখল নেয়া সহজসাধ্য বা হেলাফেলার বিষয় নয়। প্রেম মানে না কিছুই। বয়স, কাল ও পাত্র যাচাই করে ওঠার আগেই মনের লেনদেনটা হয়ে যায়। কিন্তু সব প্রেম আলোচনায় আসে না। কিছু প্রেম হয় প্রবলভাবে আলোচিত-সমালোচিত। বইটিতে বিশ্বের অমর এমনই প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে।
বইটি পাওয়া যাবে ‘বেহুলাবাংলা প্রকাশন’-এর ৫৭৭টি নম্বর স্টলে। এর প্রচ্ছদ করেছেন শতাব্দি জাহিদ এবং মূল্য ১৫০টাকা।
