ভ্যানের চাকায় শাড়ির আঁঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৩
 
বাগেরহাটের শরণখোলায় ইঞ্জিনচালিতদ ভ্যানের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে কাকতী রাণী (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুর একটার দিকে উপজেলার খাদা গ্রামের তালকদার বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। কাকতী রাণী মালিয়া গ্রামের অমল চন্দ্র বড়ালের স্ত্রী।
 
হাসপাতাল, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, কাকতী রাণী তার ছেলে অমিতাভের জন্য বই কিনতে ভ্যানে চড়ে উপজেলা সদর রায়েন্দা বাজারে যাচ্ছিলেন। এসময় তার শাড়ির আঁচল ভ্যানের চাকায় পেঁচিয়ে গেলে চলন্ত ভ্যান থেকে তিনি ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ভ্যানে বসে কাকতী রাণী তার মোবাইল ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলার কারণে শাড়ির আঁচল পেঁচানোর বিষয়টি টের না পাওয়ায় এমন দুর্ঘটনার শিকার হয়েছেন।