কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০
 
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার শমশেরনগর-মৌলভীবাজার সড়কে ধীতেশ্বর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত রফিক মিয়া (৭০) বাড়ি শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে। আহতরা হলেন- সাজ মিয়া (৩৭), বিলকিছ বেগম (৫৫) ও এমরান আলী (২২)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক মিয়া নিহত হন। এই ঘটনায় সাজ মিয়া, বিলকিছ বেগম ও এমরান আলী আহত হন। আহতদের মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।