মেলায় নঈম নিজামের ৩টি বই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৫

অমর একুশে গ্রন্থমেলায়  প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজামের তিনটি বই। এর মধ্যে দুটি বই, ‘চাঁদের আলোয় মৃত্যু দেখা’ ও ‘প্রিন্ট জার্নালিজম: কীভাবে সাংবাদিক হবেন’ এসেছে অন্বেষা প্রকাশন থেকে। তাম্রলিপি প্রকাশ করছে ‘ভ্রমণে কত কাহিনী’। সবকটি বইয়ের প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ।

‘চাঁদের আলোয় মৃত্যু দেখা’ গ্রন্থটি লেখকের নির্বাচিত কলাম সংকলন। কলামগুলোতে সাম্প্রতিক রাজনীতি ও সমাজের নানা দিক আলোচিত হয়েছে। লেখক দেশের বিদ্যমান সমস্যা ও সঙ্কট উত্তরণের উপায়সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন। সমকালীন রাজনীতির নানা দিকের পর্যবেক্ষণের পাশাপাশি উঠে এসেছে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা। কোনো কোনো লেখায় সমস্যা সমাধানের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। দেশ সম্পর্কে একজন গুণী সাংবাদিকের গভীর পর্যবেক্ষণ পাঠককে ভাবাবে, উৎসাহিত করবে।