জয়পুরহাটে জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৩১

‘মুক্ত জ্ঞানের আলোয় উজ্জল হোক ধরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু কিশোরদের জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করতে জয়পুরহাটে গতকাল সোমবার অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা-২০১৬।

বাংলাদেশ শিশু একাডেমী, জয়পুরহাট জেলা শাখা স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুইজ পুতিযোগিতায় জেলা সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে।  ৩০ মিনিটে ৩০টি প্রশ্নের সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হয়েছে অংশগ্রহণ কারীদের। উত্তরপত্রের মূল্যায়ন করা হবে জাতীয় পর্যায় থেকে। স্থানীয় ভাবে কোন যাচাই বাছাই বা ফলাফল ঘোষণা করা হবে না বলে জানান জেলা সংগঠক উমা রানী দাস।