লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী আটক

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৩
নাশকতার আশঙ্কায় লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 
 
মঙ্গলবার ভোরে সদর উপজেলার মান্দারি এলাকা থেকে তাদের আটক করা হয়। 
 
আটক ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত জানা না গেলেও তারা বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
 
চন্দ্রগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, ভোরে মান্দারি এলাকায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী জড়ো হন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।