ভরতে আটক শিশুসহ ২৪ নারী পুরুষকে সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
দেশে ফেরত আসা এসব শিশুসহ বাংলাদেশি নারী-পুরুষরা বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারত যায়। ভারতের কলকাতায় রেলস্টেশন এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে ভারতের লিলুয়া শেল্টার হোমের কর্মকর্তারা সেখান থেকে তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।
ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেয়া বিশেষ “রিপ্রেজেন্টটেটিভ” এর মাধ্যমে সোমবার রাতে তাদের দেশে ফেরত দেয়া হয়।
পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মহিলা আইনজীবি সংস্থা যশোর তাদের গ্রহণ করে নিজ নিজ অভিভাবকেদের নিকট হস্তান্তর করবেন বলে জানান মহিলা আইনজীবি সংস্থার কর্মকর্তা অ্যাডভোকেট নাসিমা খাতুন।
