রাজশাহীর পবায় চোরসন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীররাতে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হাসান আলী একই উপজেলার চকিপাড়া গ্রামের তবজুল আলীর ছেলে।
দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ আলী বলেন, রাতে একটি দোকানে চুরি করে পালানোর সময় এক গৃহবধূ হাসানকে দেখে ফেলে। তিনি চিত্কার করলে লোকজন জড়ো হয়ে হাসানকে ধরে পিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পবা থানার ওসি শরিফুল ইসলাম গণপিটুনিতে যুবক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
