সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে নাগরপুরে আলোচনা সভা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৪
 
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
 
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদের সভাপতিত্বে বর্তমান সরকারের বিদ্যুৎ, কৃষি, যোগাযোগ ও তথ্য বিষয়ক উন্নয়ন নিয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মোহা. আব্দুর রকিব খান, স্থানীয় সাংবাদিক রামকৃষ্ণ সাহা রামাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা প্রমূখ।