চুয়াডাঙ্গায় থ্রি-জি লাইন সংস্থাপনকালে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৩
 
চুয়াডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে  শফিকুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে উঠে রবি থ্রিজি কোম্পানির অপটিক্যাল ফাইবার সংযোজনের সময় ওই দুর্ঘটনা হয়।
 
পুলিশ জানায়, সকাল নয়টার দিকে শফিকুল চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে রবির থ্রি-জি নেটওয়ার্কের কেবল সংস্থাপন করছিলেন। এ সময় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক, মূমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে  নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। ঠিকাদার সালাউদ্দিন মিঠু জানান, বিটিসিএলের অপটিক্যাল ফাইবারের সাথে রবির কেবল সংযোজনের সময় দুর্ঘটনাটি সংঘটিত হয়।
 
হাসপাতালের  জরুরি বিভাগের ডাক্তার এহসানুল হক তন্ময় বলেন, 'বিদ্যুতস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে মাটিতে পড়ে যাওয়ায় মাথায় বড় ধরণের আঘাত পায়। মাথায় আঘাত ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে শফিকুল।'