কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার অ্যান্ড ওয়ার্কশপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৮
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'জব ফেয়ার অ্যান্ড ওয়ার্কশপ অন ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট' শীর্ষক ওয়ার্কশপ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রান গ্রুপের সহায়তায় ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
 
ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রদান করেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী এ.আর.এম প্লাবনের পরিচালনায় বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল আলম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রাণ গ্রুপের এইচ.আর.এম বিভাগের সাব এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. কাইয়ুম হোসেন প্রমুখ।