ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়নের উত্তর আলম নগর গ্রামে এক দিনমুজুরের তৃতীয় শ্রেনিতে পড়ুয়া শিশু কন্যা (৯) কে গত রবিবার সন্ধ্যা ৭টায় প্রতিবেশী ফজল শেখের বখাটে ছেলে স্বপন শেক (২৪) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার ঘটনাস্থল ঘুরে দেখা যায় শিশুটি একটি ঘরে গায়ে কাথা জড়িয়ে শুয়ে আছে তাকে জিজ্ঞেস করলে চোখের পানি ফেলে তাকে শারিরীক নির্যাতনের কথা স্বীকার করে। পরিবারটি খুবই গরীব হওয়ায় স্থানীয় মাতুব্বররা শিশু ধর্ষণের ঘটনাটি ফাসঁ হওয়ার ভয়ে ধামাচাপা দেওয়ার জন্য শিশুটিকে হাসপাতালে ভর্তি না করিয়ে বাড়িতে এক নার্স ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ বিষয়ে মেয়েটির বাবা বলেন, আমি গরীব মানুষ পরের যায়গায় থাকি। সমাজে সবার সাথে মিলে মিশে থাকতে হবে। মঙ্গলবার বিকেলে উক্ত বিষয়ে আপোসের জন্য বসা হবে বলে তিনি জানান।
স্থানীয় প্রভাবশালীরা শিশু ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এমন সংবাদে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী ঐ দিন রাত নয়টায় চরভদ্রাসন থানার এস.আই স্বপন ও পুলিশ ফোর্স নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে হাজির হন। ইউএনও'র জিজ্ঞাসাবাদে মেয়েটির মা রাসেদা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার দিন সন্ধায় তার এক প্রতিবেশী তাকে উক্ত ঘটনাটি জানানোর পরে মেয়ে বাড়িতে আসলে তাকে জিজ্ঞাসা করলে শিশুটি মাকে বলে স্বপন আমাকে ছাগলের ঘাস আনার কথা বলে পার্শ্ববর্তী গম ক্ষেতে নিয়ে মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন করেছে।
ইউএনওর হস্থক্ষেপে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানায় উক্ত ঘটনায় ছেলেটির মামা স্বপনকে জুতা পেটা করেছে ঘটনার পর থেকে বখাটে স্বপন পলাতক রয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, মেয়েটির বাবা থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
